ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেপ্তার

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page